,

পরিচালক রায়হান রাফির বাবা মারা গেছেন

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার রায়হান রাফির বাবা সিরাজ উদ্দিন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দিবাগত রাত ২টা ৩৪ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

বিষয়টি জাগো নিউজে নিশ্চিত করেছেন রাফির বন্ধু সাব্বির আহমেদ সোহাগ। তিনি বলেন, আংকেলকে সিলেটে উনাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বার্ধক্যের কারণে দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন সিরাজ উদ্দিন চৌধুরী। তবে গত কয়েক মাসে তার শারীরিক অবস্থা অবনতি হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

প্রসঙ্গত, রাফীর পরিচালিত প্রথম চলচ্চিত্র হলো ‘পোড়ামন ২’। এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। এ চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা, শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীসহ মোট চারটি মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেছিল।

 

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট