,

জমজমের বলে ট্যাপের পানি বিক্রি করে ২৫ লাখ ডলার আয়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে পবিত্র জমজম কূপের পানি বলে ট্যাপের পানি বিক্রি করার একটি বড় জালিয়াতি চক্রকে আটক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দেশটির আদানা শহরে পরিচালিত এক অভিযানে ১৫ টন ট্যাপের পানি উদ্ধার করা হয়, যা সৌদি আরবের আসল জমজম পানির নামে লেবেলযুক্ত ছিল।

তদন্তে জানা গেছে, এই প্রতারণার মাধ্যমে পাঁচ মাসে প্রায় ৯০ মিলিয়ন তুর্কি লিরা ২৫ লাখ ডলার মার্কিন ডলার আয় করেছে অভিযুক্ত চক্র।

অভিযুক্ত ব্যক্তি মেহমেত বিলাল চে. স্বীকার করেছেন যে, তার কারখানায় প্রতিদিন ২০ টন নকল জমজমের পানি উৎপাদন করা হতো ও এ থেকে দৈনিক ৬ লাখ (২২ হাজার ডলার) আয় হতো। তিনি আরও জানান, তুরস্কের বিভিন্ন শহরে, বিশেষ করে ইস্তানবুলসহ প্রধান বাজারে তার উৎপাদিত জমজম পানি বিক্রি করা হতো।

মেহমেত আরও জানান, তিনি ট্যাপের পানির সঙ্গে সৌদি আরব থেকে আনা অল্প পরিমাণ আসল জমজম পানি মিশিয়ে এই ভেজাল তৈরি করতেন।

তদন্ত কর্তৃপক্ষ হাজার হাজার জাল লেবেল উদ্ধার করেছে, যেখানে আরবিতে সৌদি আরবের পানি লেখা উল্লেখ ছিল, যার মাধ্যমে জমজম পানির ধর্মীয় গুরুত্বকে কাজে লাগিয়ে ক্রেতাদের বিভ্রান্ত করা হতো। অভিযানের পর, কারখানাটি সিলগালা করা হয়েছে এবং জব্দকৃত নকল পানি নষ্ট করা হয়েছে। এই ঘটনার পর কর্তৃপক্ষ ভোক্তাদের সুরক্ষা ও জমজম পানির পবিত্রতা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।

জমজম পানি মুসলমানদের জন্য বিশেষ ধর্মীয় তাৎপর্যপূর্ণ, যার চাহিদা রমজানসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বেড়ে যায়।

সূত্র: এমইএনএ

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট