,

ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারেও খরচ বাড়ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায়ও শুল্ক ও করের হার বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন করে ১০ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায়। এতে এ ইন্টারনেট ব্যবহারকারীদের আগের চেয়ে দ্বিগুণ ভ্যাট দিতে হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে জারি করা দুই অধ্যাদেশে শুল্ক ও কর বাড়ানোর নির্দেশনা রয়েছে। অধ্যাদেশ জারির পর তা সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে।

অধ্যাদেশ অনুযায়ী, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক ধার্য করা হয়েছে। এছাড়া স্থানীয় ব্যবসায়ে ভ্যাটের হার ৫ থেকে ৭ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। এতে সবমিলিয়ে সেবাদানকারী সংস্থাগুলোর ১০ শতাংশ পর্যন্ত খরচ বাড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। শুল্ক ও করের এ ভার বহন করতে হবে গ্রাহককেই।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের মালিকরা বলছেন, বিদ্যমান পরিস্থিতিতে ‌‘এক দেশ এক রেট’ প্যাকেজে ৫০০ টাকার প্যাকেজে ব্যবসায়ীদের লোকসান হয়। তৃণমূলে ইন্টারনেট ছড়িয়ে দিতে এবং একজন নতুন গ্রাহক সংগ্রহে প্রায় ৪ হাজার টাকা খরচ হয় তাদের।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ব্যবসায়ে নতুন করে শুল্ক ও করারোপ এবং পরিচালন ব্যয় বাড়ানোয় সেবার মান ধরে রাখাও অসম্ভব হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট