,

আমাকে কেউ হাসপাতালে নিয়ে যাওয়ার ছিল না : সামান্থা

news-image

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা সামান্থা রুথ প্রভু। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। ২০২২ সালে মায়ো সাইটিস নামে এক রোগে আক্রান্ত হন তিনি। রোগ ধরা পড়ার পরে ওয়েব সিরিজ ‘সিটাডেল: হানি বানি’র শুটিং করছিলেন অভিনেত্রী।

একদিন সেটেই অসুস্থ হয়ে পড়েছিলেন। সম্প্রতি এই সিরিজের কলাকুশলীদের নিয়ে এক সাক্ষাৎকারে এ বিষয়ে বিস্তারিত কথা বলেছেন। এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে স্মৃতিভ্রম পর্যন্ত হয় সামান্থার।

সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘মাথায় আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম। আমি সকলের নাম পর্যন্ত ভুলে গিয়েছিলাম। মুহূর্তে সব যেন অচেনা লাগছিল। কিন্তু এখন ভেবে দেখি, কেউ আমাকে একবারও হাসপাতালে পর্যন্ত নিয়ে যায়নি। এমনকি কেউ একবারও জিজ্ঞেসও করেনি আমাকে।’

এসময় পাশে থেকে ‘সিটাডেল’-এর লেখিকা সীতা মেনন বলেন, ‘আমরা ফোনে চিকিৎসকের সঙ্গে কথা বলছিলাম।’ এরপর সামান্থা চিকিৎসকের নাম জানতে চান। উত্তরে সীতা বলেন, ‘কনকাশনের জন্য তোমার কিছুই মনে নেই।’

রসিকতা করে অভিনেত্রী বলেন, ‘আমি তখন অচেতন অবস্থায় পড়ে। তবে শুনতে পাচ্ছিলাম সকলে বলাবলি করছেন, একদিনের জন্যই এই শুটিং সেট নেওয়া হয়েছে। একদিনের মধ্যেই শুটিং শেষ করতে হবে।’

শেষে অভিনেত্রীর ভাষ্য, ‘আমাকে ছাড়াই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করেছিলাম। ভেবেছিলাম, আমি কাজটা করতে পারব না। আমি নিশ্চিত ছিলাম, আমার দ্বারা হবে না। এমনকি অন্য কোন অভিনেত্রীকে এই চরিত্রে নেওয়া যায়, সেটা নিয়েও আলোচনা করেছিলাম।’ কিন্তু শেষ পর্যন্ত নির্মাতারা এই চরিত্র থেকে সামান্থাকে সরিয়ে দিতে রাজি হননি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট