,

কাপ্তান বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগরীর ওয়ারী থানাধীন কাপ্তান বাজারে ডিমের পাইকারি ও খুচরা বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালামের (মেট্রো) নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

তিনি বলেন, অভিযানে মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সকে ৫০ হাজার ও মেসার্স জহিরুল ইসলাম ট্রেডার্সকে ৫০ হাজার টাকা সর্বমোট ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

মো. আব্দুস সালাম আরও জানান, উৎপাদনকারী/খামার থেকে সরকার নির্ধারিত মূল্য ১০.৫৮ টাকা দরে পাইকারি ব্যবসায়ীদের নিকট ডিম সরবরাহ করা হয়েছে। পাইকারি/ আড়ত থেকে সরকার নির্ধারিত মূল্যে ১১.১ টাকা দরে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করা হচ্ছে এবং পাকা রশিদ সরবরাহ করা হচ্ছে। খুচরা ব্যবসায়ী পর্যায়ে তদারকিকালে প্রমাণ পাওয়া যায় দুজন ব্যবসায়ী নির্ধারিত মূল্যে ডিম করলেও অধিক মূল্যে অর্থাৎ প্রতি ডিমে ২.৯০ টাকা মুনাফা করে ১৪ টাকা দরে বিক্রয় করছে ভোক্তা পর্যায়ে।

এ সময় মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সকে ৫০ হাজার ও মেসার্স জহিরুল ইসলাম ট্রেডার্স কে ৫০ হাজার টাকা সর্বমোট ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট