,

সালমান-শাবনূরের কি সত্যিই প্রেম ছিল

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর অন্যতম সালমান-শাবনূর। জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ সিনেমায় একত্রে প্রথম কাজ করেন দুজন। ১৯৯৪ সালে মুক্তি পায় ছবিটি। ক্যারিয়ারের ২৭টি সিনেমার ১৪টিতেই সালমানের নায়িকা ছিলেন শাবনূর। আজ নায়কের ৫৪তম জন্মদিনে ভালোবাসা জানিয়ে পোস্ট দিয়েছেন শাবনূর। শোনা যায়, তাদের মধ্যে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। নায়কের জীবদ্দশায় সত্যিই কি প্রেম ছিল দুজনার?

সালমানের নায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়া প্রবাসী। আজ সকালে সালমানকে স্মরণ করে ফেসবুকে শাবনূর লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রের যুবরাজ সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নাম, এক ইতিহাসের নাম। প্রিয় এই নক্ষত্র এখনো আমাদের সবার হৃদয়ে, ভাবনায়, অনুভবে বেঁচে আছে, বেঁচে থাকবে চিরকাল। জন্মদিনে বরাবরের মতো পরম শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি তোমাকে। আল্লাহপাক তোমাকে জান্নাতবাসী করুন, আমিন।’

সালমান-শাবনূরের কি সত্যিই প্রেম ছিলসহকর্মীর জন্মদিনে আজ ফেসবুকে এই ছবিটি পোস্ট করেছেন শাবনূর

কদিন আগে সালমানের মৃত্যুদিনেও তাকে স্মরণ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন শাবনূর। সেখানে তিনি লেখেনে, ‘আজ চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহর ২৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বরের ওই দিনে ঢাকাই চলচ্চিত্রে বিশাল শূন্যতা তৈরি করে বিদায় নিয়েছিলেন সবার প্রিয় নায়ক সালমান শাহ। ক্ষণজন্মা এ নক্ষত্রের প্রতি বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা এবং তার আত্মার মাগফেরাত কামনা করছি। ওপারে ভালো থেকো সালমান।’

পর্দায় সালমান-শাবনূরের রসায়ন ভীষণ পছন্দ করতো দর্শক। মিথের মতো ছড়িয়ে পড়েছিল এ দুই তারকার প্রেমের গুঞ্জনও। কিন্তু বিবাহিত সালমান কখনই দুজনের সম্পর্ককে প্রেমের দিকে ঠেলে দেননি। বরং বন্ধু হিসেবে সালমান-শাবনূর ছিলেন ঢালিউডের আদর্শ। সে প্রসঙ্গে জানতে চাইলে একবার শাবনূর বলেন, ‘প্রেম নয়, সালমান আর আমার ভাইবোনের সম্পর্ক ছিল। সালমানের নিজের ছোট বোন ছিল না, তাই সে আমাকে ছোট বোনের মতোই দেখতো। এটাও ঠিক, সালমান শাহ আর আমাকে নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু সেসবের কোনোটিই সত্য নয়।’

অন্যদিকে সালমানের সাবেক স্ত্রী সামিরার দাবি, শাবনূরের সঙ্গে সালমানের প্রেম ছিল। তা নিয়ে দাম্পত্যকলহের জের ধরেই আত্মহত্যা করেছিলেন সালমান শাহ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট