,

ব্রাহ্মণবাড়িয়ায় ড্রেজার দিয়ে মাটি কাটার সময় চাপায় দুই শ্রমিক নিহত 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিলের মধ্যে পুকুর খনন করতে গিয়ে মাটিচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মাটি চাপায় নিহতরা হলেন, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সুবলিয়াপাড়ার আরশাদ আলীর ছেলে আলী মনসুর (৩৫) ও একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে দেলোয়ার হোসেন (২৫)।
পুলিশ ও স্হানীয়রা জানায়,  বিশুতারা বিলের মধ্যে একটি পুকুর খনন করছিলেন শ্রমিকরা। তারা ময়মনসিংহের বাসিন্দা।
বুধবার (১০ জুলাই) রাতে ড্রেজার দিয়ে খনন করার সময় পাড়ের মাটি ধসে পড়ে। এতে তিন শ্রমিক পানিতে তলিয়ে যান। এদের মধ্যে একজন সাঁতরে প্রাণে রক্ষা পান। তবে বাকি দুজন নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ দুজনকে উদ্ধারে অভিযান শুরু করেন। একপর্যায়ে তাদের মরদেহ পাওয়া যায়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো: এমরানুল ইসলাম জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের প্রাপ্তি স্বাপেক্ষে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট