,

লাল গোলাপের সাজে মোহনীয় লুকে ভাবনা

news-image

বিনোদন ডেস্ক : ‘কান চলচ্চিত্র উৎসব’ বিশ্বের শোবিজ অঙ্গনের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব। ১২ দিনব্যাপী আনন্দঘন পরিবেশে তারকাদের এ মিলনমেলা চলবে ২৫ মে পর্যন্ত। আর এতে প্রথমবারের মতো গিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

সেখানে সিনেমা উপভোগের পাশাপাশি নজরকাড়া পোশাক ও সাজে ছবি ফেসবুকে শেয়ার করছেন ভক্তদের সঙ্গে। ভিন্ন ভিন্ন লুকে মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি নেটিজেনদের অবাক করেছেন তিনি।

মঙ্গলবার (২১ মে) নিজের ফেসবুক আইডিতে লাল গোলাপের সাজে ছবি শেয়ার করে ভক্তদের মাঝে ধরা দিয়েছেন। যেখানে নিজেকে মোহনীয় লুকে ভিন্নভাবে আবিষ্কার করেছেন। ভাবনার সেই পোস্টে অভিনন্দন জানিয়েছেন ভক্ত-অনুরাগীরা। পুরো সাজে রয়েছে স্নিগ্ধ আমেজ।

প্রথমদিন ভাবনাকে রেড কার্পেটে দেখা গেছে আন্তর্জাতিক তারকাদের মতো লম্বা টেলওয়ালা গাউনে। এর পরদিন অভিনেত্রী হাজির হন কালো গোল্ডেন গাউনে। গাউনের সামনের অংশে ছিল একটি কাকের ডিজাইন। যেই ডিজাইন দিয়ে আমাদের দেশের পরিচিত এই ‘পাখি’কে যেন বিশ্ব মঞ্চে তুলে ধরতে চেয়েছেন তিনি।

শুধু ভাবনাই নয়, ঐশ্বরিয়া, উর্বশী রাউতেলা কিয়ারা আদভানিসহ বলিউডের অনেক তারকাকেই সেখানে দেখা গেছে। আলো ছড়াচ্ছেন হলিউডের বিখ্যাত তারকারাও।

উল্লেখ্য, ছোট পর্দায় দীর্ঘদিনের অভিনয়ের পর ২০১৭ সালে ভয়ংকর সুন্দর সিনেমা দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ভাবনা। অভিনয়ের পাশাপাশি লেখালেখিও করে থাকেন তিনি। গেল বইমেলায় মুক্তি পেয়েছে ভাবনার বই।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট