,

পরিবারের কাছে ফিরলেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার

news-image

সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার অপহৃত ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (৫ এপ্রিল) সকালে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৪ এপ্রিল) বান্দরবানের রুমায় অপহরণের শিকার নেজাম উদ্দীনকে উদ্ধার করে র‌্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গত ২ এপ্রিল রাতে রুমায় সোনালী ব্যাংকে হামলা চালিয়ে ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত ১৪টি অস্ত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় অপহরণ করে মো. নেজাম উদ্দীনকে।

এর রেশ কাটতে না কাটতেই পরদিন বুধবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে থানচি বাজারে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল সাধারণ গ্রাহক ও কর্মকর্তাদের অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মোবাইল লুট করে নিয়ে যায়।

‌এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে পার্বত্য এলাকার আঞ্চলিক সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর বিরুদ্ধে। অন্যদিকে অপহৃত ব্যাংক ম্যানেজারকে উদ্ধারে পাহাড়ে অভিযান চালান যৌথবাহিনীর সদস্যরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া প্রতিযোগিতা, উপজেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নিল ৩৫৩ শিক্ষার্থী

মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ এমপি আব্দুল মান্নানের

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ