,

চার ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যার ভিডিও ফাঁস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় চার ফিলিস্তিনিকে হত্যার একটি ভিডিও ফাঁস করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। ভিডিওটিতে দেখা গেছে, নির্মমভাবে নিরস্ত্র চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

ভিডিওটির শুরুতে দেখা যাচ্ছে, চার ফিলিস্তিনি একসঙ্গে হাঁটছেন। ওই সময় তারা কথাবার্তাও বলছিলেন। তবে তখন যে তাদের মাথার ওপর একটি ইসরায়েলি ড্রোন ঘুরছিল সেটি কেউই খেয়াল করেননি। হাঁটার সময় হঠাৎ করে তাদের ওপর দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে সঙ্গে সঙ্গে দুইজনের মৃত্যু হয়। বাকি দুজন দুই দিকে দৌড় দেন। তখন আলাদাভাবে আরও দুটি ক্ষেপণাস্ত্র ছুড়ে তাদের হত্যা করা হয়।

আলজাজিরা জানিয়েছে, এই হত্যাকাণ্ড ঘটেছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। আর ঘটনাটি ঘটেছে গাজার খান ইউনিসে। যে ড্রোনটি দিয়ে এই নির্মম ঘটনাটি ভিডিও করা হয়েছে সেটি পরবর্তীতে ভূপাতিত করে ফিলিস্তিনি যোদ্ধারা। এরপর ওই ড্রোন থেকে পাওয়া যায় এই ভয়ঙ্কর ভিডিওটি।

এই হত্যাকাণ্ড ঘটানোর আগে আন্তর্জাতিক অপরাধ আদালতকে গণহত্যা রুখতে ইসরায়েলকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশনা না মেনে নিরস্ত্র ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল ভিডিওটির সম্পর্কে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল। তাদের প্রশ্নের জবাবে প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রের ইউনিট বলেছে, এটি ছিল খান ইউনিসের একটি যুদ্ধের সময়কার ভিডিও। ওই স্থান থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে। খান ইউনিস থেকে তাদের সেনারা গাজার সশস্ত্র যোদ্ধাদের কাছ থেকে বিভিন্ন সময় হামলার মুখে পড়েছিল। ফলে তাদের সেনারা সন্দেহ করছিল এই চারজন হামাসের যোদ্ধা ছিলেন। কারণ হামাসের যোদ্ধারা বেসামরিকদের বেশে চলাচল করে থাকেন। সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট