,

ঢাবি ভিসির বাংলো থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের বাংলোর সীমানার ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় রোকেয়া হল স্টাফ কোয়ার্টার সংলগ্ন ভিসির বাংলোর ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে শাহবাগ থানা পুলিশের সহায়তায় নবজাতককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভিসি বাংলোর কেয়ারটেকার মোজাম্মেল হক।

তিনি বলেন, হঠাৎ দেয়ালের অপর পাশে রাস্তা থেকে টুপ করে কিছু পড়ার শব্দ পান পরিচ্ছন্নতাকর্মীরা। তারা এগিয়ে দেখেন একটি ব্যাগ পড়ে আছে। তারা ভয় পান যে, বোমা বা অন্যকিছু কিনা। পরে লাঠি জাতীয় কিছু দিয়ে একটু খুললে নবজাতকের মাথা বেরিয়ে আসে। পরে তারা আমাকে খবর দেন।

কেয়ারটেকার বলেন, আমি গিয়ে দেখি বীভৎস অবস্থা। দেখার মতো না। কোনো স্বাভাবিক মানুষ এটা সহ্য করতে পারবে না। দেয়ালের অপর পাশ থেকে কেউ এটা ছুড়ে দিয়েছে। ক্যাম্পাস উন্মুক্ত হওয়ায় অনেকেই তো রাস্তায় চলাচল করে। পরে আমরা পুলিশকে খবর দেই। তারা এসে মরদেহ নিয়ে গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান সমকালকে বলেন, আমরা সিসিটিভির ফুটেজ চেক করেছি। ঢামেক অথবা আশপাশের ক্লিনিকে সম্ভবত মৃত অবস্থায় নবজাতকটির জন্ম হয়।

তিনি বলেন, যিনি এই কাজটি করেছেন, তিনি ভিসির বাংলোর বাহিরে লোকসমাগম কম দেখে নবজাতকের মরদেহের ব্যাগটি ভিতরে ছুড়ে ফেলেন। প্রক্টর বলেন, আমরা লোকটিকে শনাক্তের চেষ্টা করছি। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট