,

বিয়ের ব্যস্ততায়ও বিপিএলের ফাইনাল খেলবেন মিলার

news-image

ক্রীড়া প্রতিবেদক : সামনেই ডেভিড মিলারের বিয়ে, বাংলাদেশে বিপিএল খেলতে আসার আগে সেটা নিয়েই ব্যস্ত ছিলেন প্রোটিয়া এ ব্যাটার। তবে ফরচুন বরিশাল মালিক পক্ষ আর তামিম ইকবালের অনুরোধে বিপিএল খেলতে আসেন ‘কিলার মিলার’ খ্যাত প্রোটিয়া এই ব্যাটার। কথা ছিল প্লে অফের দুই ম্যাচ খেলেই উড়াল দেবেন মিলার। কারণ আগামী ৩ মার্চ প্রোটিয়া এই তারকা জুটি বাঁধবেন তার দীর্ঘদিনের বান্ধবী ক্যামিলা হ্যারিসের সঙ্গে।

তবে প্লে অফ পর্বের দুই ম্যাচই জিতে ফরচুন বরিশাল এখন ফাইনালের মঞ্চে। আগামীকাল সন্ধ্যা ৭টায় আরেক ফাইনালিস্ট কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে তামিমের বরিশাল।

বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ততা থাকায় ফাইনালের আগেই বিপিএল ছাড়ার আগ্রহ ছিল মিলারের। তার সঙ্গে চুক্তিতে শর্তই ছিল দুই ম্যাচের জন্য। তাই আজ ভোরেই দক্ষিণ আফ্রিকার বিমান ধরার কথা ছিল মিলারের। তবে এবার ভক্তদের জন্য সুখবর দিয়েছে বরিশাল কতৃপক্ষ। দলটির মালিক পক্ষের চাওয়ায় ফাইনাল খেলতে রাজি হয়েছেন মিলার। আগামীকাল কুমিল্লার বিপক্ষে ফাইনাল খেলে দেশের ফ্লাইটে উঠবেন মিলার। ফাইনাল খেলার জন্য আকর্ষণীয় অঙ্কের পারিশ্রমিকও পাচ্ছেন মিলার। যা তার আগের দুই ম্যাচের তুলনায় অনেক বেশি।

১১ বছর পর এবার বিপিএল খেলছেন মিলার। এলিমিনিটের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে বিপক্ষে জয়ের খুব কাছে গিয়ে তিনি আউট হয়ে যান ১৭ রানে। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুশফিকুর রহিমের সঙ্গে জুটিতে দলের জয় সঙ্গে নিয়েই ফেরেন অপরাজিত ২২ রান করে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট