,

বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, পুলিশসহ আহত ২৫

news-image

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পান্না মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৬ পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মোল্লারকুল এলাকায় লায়েক কাজী ও শাহজাহান খাকির গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত পান্না মোল্লা মোল্লাহাট উপজেলার মোল্লার কুল এলাকার মৃত তৈয়ব মোল্লার ছেলে। আহত পুলিশ সদস্যরা হলেন মোল্লাহাট থানার উপ-পরিদর্শক মাজাহার, বিধান ও মামুন এবং পুলিশ কনস্টেবল গোপাল, হাফিজুর ও সঞ্জয়।

মোল্লাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লায়েক কাজী ও শাহজাহান খাকির গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা, ধারালো অস্ত্র, বল্বম ও বন্ধুক নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের চেষ্টা করলে, অতর্কিত হামলায় আমাদের ৬ পুলিশ সদস্য আহত হয়। এরপর ঘটনাস্থলে লায়েক কাজী গ্রুপের লোক পান্না মোল্লাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এর আগেও উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছিল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০