,

শাহজাহান ওমরের পক্ষে না থাকার ঘোষণা রাজাপুর আ.লীগের

news-image

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মুহম্মদ শাহজাহান ওমর বীর উত্তমের বিপক্ষে নির্বাচনে কাজ করার ঘোষণা দিয়েছেন রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা।

যদিও শুরুতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছিলেন তারা। পরে কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে গত ১৮ ডিসেম্বর নৌকার বিপক্ষে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ, সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটনসহ অন্তত ২৫ জন নেতাকর্মীর স্বাক্ষরিত ওই রেজুলেশনে বলা হয় মুহম্মদ শাহজাহান ওমর বীর উত্তম উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করেনি। এজন্য তারা স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনিরের পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।

রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড এএইচএম খায়রুল আলম সরফরাজ জানান, নৌকার মনোনয়ন পেয়েও শাহজাহান ওমর সাহেব তার পুরোনো দল বিএনপির নেতাকর্মীদের নিয়ে ভোটের কার্যক্রম চালাচ্ছেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি তিনি। এ কারণে দলীয় নেতাকর্মীরা শাহজাহান ওমরের পক্ষে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান