মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পায়ের ব্যথা কমাতে যেভাবে মালিশ করবেন

news-image

অনলাইন ডেস্ক : পায়ের ব্যথা থেকে মুক্তি পেতে মালিশ বেশ কাজে দেয়। তবে ঠিকভাবে মালিশ না করতে পারলে ব্যথাও উপশম হয় না। পায়ের মালিশের জন্য আছে কিছু পন্থা। চলুন সেগুলোই জেনে নেওয়া যাক।

লুদের পেস্ট দিয়ে মালিশ
পায়ের শিরায় ব্যথা হলে হলুদের পেস্ট ব্যবহার করতে পারেন। হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য পায়ের শিরার ব্যথা উপশমে কার্যকর হতে পারে। এটি ব্যবহার করতে হলুদের সঙ্গে সামান্য সরিষার তেল মিশিয়ে পায়ে লাগান। এটি অনেক স্বস্তি প্রদান করবে। এ ছাড়া হলুদের দুধ পান করলে পায়ের শিরায় ব্যথা থেকেও মুক্তি পাওয়া যায়।

ইউক্যালিপটাসের তেল দিয়ে মালিশ
ইউক্যালিপটাসের তেল স্নায়ুর ব্যথা কমাতে খুবই উপকারী। রাতে ঘুমানোর আগে এই তেল ব্যবহার করুন। এটি ব্যবহার করার জন্য, প্রথমে আপনার পা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। এবার এই তেল পায়ে লাগিয়ে আস্তে আস্তে ম্যাসাজ করুন। এটি স্নায়ুতে চাপ এবং ব্যথা থেকে মুক্তি দিতে পারে।

ক্যাস্টর অয়েল দিয়ে মালিশ
ক্যাস্টর অয়েল পায়ে ব্যথা এবং ক্র্যাম্প থেকে মুক্তি দিতে পারে। নিয়মিত এই তেল দিয়ে পা ম্যাসাজ করুন। এ ছাড়া তেল না থাকলে যেকোনো তেলে ক্যাস্টর পাতা দিয়ে সামান্য গরম করুন। এবার এই তেল দিয়ে পা ম্যাসাজ করুন।

ঠান্ডা-গরম পানিতে ফুট ম্যাসাজ
পায়ের গোড়ালি বা পায়ের পাতার ব্যথায় ঠান্ডা-গরম পানিতে পা ডুবিয়ে শেঁক দিতে পারলে দ্রুত ব্যথা কমে যায়। সহ্য করতে পারেন এমন গরম পানিতে কিছুক্ষণ (মিনিট খানেক) পা ডুবিয়ে রেখে তারপর ফের ঠান্ডা পানিতে পা ডুবিয়ে শেঁক দিতে পারেন। এই ভাবে মিনিট ১৫ শেঁক দিতে পারলে পায়ের ব্যথা দ্রুত কমে যাবে, আরাম পাবেন।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের