,

নবীনগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

news-image
ইব্রাহীম খলিল :  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, জেলা পরিষদ সদস্য মোহাম্মদ নাছির উদ্দিন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইয়াবের হাসান জামিল, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু প্রমুখ।
বিদ‍্যালয়ের সিনিয়র শিক্ষক ময়নাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবু মোছা।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ও শ্রেণিভিত্তিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্থানীয়  আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট