,

মরহুম সার্জেন্ট(অবঃ) সিদ্দিকুর রহমানের ১ম মৃত্যুবার্ষিকী পালিত

news-image
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের অন্তর্গত হাবলাউচ্চ গ্রামের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত সার্জেন্ট সিদ্দিকুর রহমানের(দুদু মিয়া) প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, দোয়া এবং দুস্থদের খাবার আয়োজন করা হয়েছিল। গত ১৫ সেপ্টেম্বর শুক্রবার নিজ বাড়িতে এই দোয়ার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে মরহুমের পরিবারের সদস্য, নিকটতম আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবসহ এলাকার অনেক গণ্যমান ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।এসময়ে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য যে, তিনি ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪ টা ১০ মিনিটের সময় ওনার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি জনপ্রিয় অনলাইন পোর্টাল “আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডটকম”-এর ব্যবস্হাপনা সম্পাদক জনাব শামসুর রহমান বকুল এবং সম্পাদক ও প্রকাশক জনাব আশ্রাফুর রহমান রাসেল সাহেবের পিতা।মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনি ও সহধর্মিণী সহ অনেক আত্নীয়-স্বজন রেখে গেছেন।

আমরা আমাদের ব্রাহ্মণবাড়িয়া পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট