,

কংগ্রেসম্যানরা বিএনপির কোনো দাবি তুলে ধরেননি : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বাংলাদেশে সফররত ২ কংগ্রেসম্যান আওয়ামী লীগ সরকারের কাছে বিএনপির কোনো দাবি তুলে ধরেননি। সোমবার সেতু ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের বার্তা স্পষ্ট, তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই। সরকারের পদত্যাগও সম্ভব নয়। পার্লামেন্টবিরোধী কিছুই হবে না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিরোধী দলবিহীন নির্বাচন হবে না। এবারের নির্বাচন অংশগ্রহণমূলক হবে। তবে নির্বাচনে বিএনপি না এলেও অনেক দল রয়েছে, যারা নির্বাচনে অংশগ্রহণ করবে। তাদের (বিএনপি) দলের অনেকেও রয়েছেন, যারা অংশগ্রহণ করবেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের মহাসমাবেশের ধারে কাছে নেই বিএনপির মহাসমাবেশ। তাদের কর্মসূচির শেষ পর্যন্ত কি হয় দেখা যাক।

বিএনপির দিবাস্বপ্ন দিবাস্বপ্নই থেকে যাবে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, তারেক রহমান, বিএনপি সমাবেশ দিচ্ছে। তাদের চলমান কর্মসূচি হলো, সরকারকে না ফেলে তারা ঘরে ফিরবেন না। ফখরুল সাহেব তো এটাও বললেন, নিশ্চিতভাবে পরিবর্তন হচ্ছে। হাওয়া থেকে পাওয়া অনেক দিবাস্বপ্ন বিএনপির আছে। ডিসেম্বর মাসে বেগম জিয়া দেশ চালাবেন। ১১ ডিসেম্বর তারেক রহমান এয়ারপোর্টে নামবেন। এমন অনেক দিবাস্বপ্ন তারা দেখলেন। দিবাস্বপ্ন, দিবাস্বপ্নই।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট