,

কক্সবাজারে পাহাড় ধসে মা-মেয়েসহ মৃত্যু ৪

news-image

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি : টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়া এবং চকরিয়ায় তিন শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উখিয়ার ৯ নম্বর ক্যাম্পের এ/৬ ব্লকে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু হয়। অন্যদিকে বিকেল ৪টায় চকরিয়ায় পাহাড়ধসে পড়ে মাটির দেয়াল চাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে।

উখিয়ায় নিহতরা হলেন, উখিয়া বালুখালী সিক্স ব্লকের বাসিন্দা আনোয়ার ইসলামের স্ত্রী জান্নাত আরা (২৮) ও তার মেয়ে মাহিমা আক্তার (২)।

উখিয়ায় রোহিঙ্গাদের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, ভারী বর্ষণের কারণে ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের মা-মেয়ে মাটি চাপায় মারা গেছে। খবর পেয়ে এপিবিএন ও উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ক্যাম্পে ঝুঁকিপূর্ণ বসবাসকারী রোহিঙ্গাদের অন্য জায়গায় সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান জানান, বরইতলী ইউনিয়নের বড়ঘোনা এলাকায় পাহাড়ধসে পড়ে দেয়াল চাপায় আনোয়ার নামের এক ব্যক্তির দুই শিশু মারা গেছে। রাত ৮টা পর্যন্ত তাদের নাম পাওয়া যায়নি।

স্থানীয় বরইতলী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান জানান, সোমবার বিকেলে বরইতলী ইউনিয়নে দুর্গম পাহাড়ি এলাকায় আনোয়ার হোসেনের ঘরের দেয়ালে পাহাড়ধসে তার দুই সন্তান চাপা পড়ে। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। তিনি জানান, মরদেহ দুটি তাদের বাড়িতে রয়েছে। তাদের নাম সংগ্রহের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান