,

ভারী বর্ষণে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত, আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং

news-image

বান্দরবান প্রতিনিধি : অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে জেলা সদরের ইসলামপুর, আর্মিপাড়া, গর্জনিয়াপাড়াসহ আশপাশের বিভিন্ন এলাকা।

পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য গতকাল শনিবার (৫ আগস্ট) থেকে মাইকিং করছে জেলা ও উপজেলা প্রশাসন। এরমধ্যেই পুরো জেলা জুড়ে ২০৭ টি আশ্রয়কেন্দ্র খুলে দিয়েছে প্রশাসন।

জেলা সদরের বালাঘাটার বাসিন্দা সিরাজুল ইসলাম জানান, রিকশা-ভ্যান করে রাস্তা পারাপার হতে হচ্ছে। বালাঘাটা সড়কে হাঁটু পর্যন্ত পানি উঠে গেছে।

ইসলামপুরের বাসিন্দা জাহানারা বেগম জানান, পানিতে ঘরবাড়ি সব ডুবে গেছে। কোথাও ঠাঁই নেই। এখন আশ্রয়কেন্দ্রে থাকছি।

এদিকে, ঝুঁকিপূর্ণ আবহাওয়া এবং পাহাড়ের পাদদেশে থাকা বাসিন্দাদের সতর্ক করতে প্রচারণায় চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস ও প্রশাসনের কর্মকর্তারা।

দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের পর্যাপ্ত প্রস্তুতি আছে উল্লেক করে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোহিদ উদ্দিন জানান, আমাদের সার্বিক প্রস্তুতি আছে। আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে। সবাই যদি আশ্রয়কেন্দ্র থেকে চলে আসে তাহলে আমরা বড়ধরনের ঘটনা থেকে রক্ষা পাবো।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর