,

খাই খাই পার্টি বিএনপি ক্ষমতার জন্য অস্থির হয়ে গেছে : ওবায়দুল কাদের

news-image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে অধীর আগ্রহে বসে আছে। অথচ বিএনপি মহাসচিব আওয়ামী লীগকে ১০ সিট দিতে চান। খাই খাই পার্টি বিএনপি এখন ক্ষমতার জন্য অস্থির হয়ে গেছে।

রোববার সকালে নোয়াখালীর বসুরহাটে শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন। কোম্পানিগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ সমাবেশের আয়োজন করে।

দুর্নীতিবাজ বিএনপিকে এদেশের মানুষ সমর্থন করতে পারে না‒ এমন মন্তব্য করে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশটাকে গিলে খাবে।

আগে নোয়াখালীতে বিএনপির ঘাঁটি ছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা মারামারি করে নয়, গোলাগুলি করে নয়, কাজ করে সেই ঘাঁটি ভেঙে দিয়েছি।

বিএনপি বিদেশিদের কাছে নালিশ করে নির্বাচন বানচাল করতে চায়‒ এমন অভিযোগ করে তিনি বলেন, নির্বাচন হবে নির্বাচনের নিয়মে। কারও ফরমায়েশে বাংলাদেশে নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক মরে গেছে, ওটাকে আর জীবিত করে লাভ নেই।

দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে জানিয়ে ওবায়দুল কাদের বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোর আহ্বান জানান।

শান্তি ও উন্নয়ন সমাবেশে আরও বক্তব্য দেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম চৌধুরী সেলিম, কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা এবং স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বসুরহাটে আধুনিকায়নকৃত বাসস্ট্যান্ড ও সোলার বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর