,

শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার আসামীকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শিশু জয়নব আক্তারকে (৯) অপহরণের পর ধর্ষণ ও হত্যার দায়ে অভিযুক্ত কানাই মিয়াকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর বিচারক মোহাম্মদ রেজাউল করিম এ আদেশ দেন। এছাড়াও তাকে একলক্ষ টাকা জরিমানার আদেশ দেয়া হয়। দন্ডপ্রাপ্ত কানাই মিয়া সরাইল উপজেলা পশ্চিম কুট্টাপাড়া এলাকার মৃত লিবু মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানাযায়, ২০১৯ সালের ১৬ ডিসেম্বর প্রতিবেশীর বাড়ি থেকে ফিরে আসার সময় নিখোঁজ হন সরাইল উপজেলা পশ্চিম কুট্টাপাড়া গ্রামের মোঃ হাদিস মিয়ার মেয়ে জয়নব আক্তার। পরদিন ১৭ ডিসেম্বর বিকেলে বাড়ির পাশ্ববর্তী একটি বাঁশঝাড় থেকে জয়নবের রক্তাত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জয়নবের মা ফেরদৌসী বেগম সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ কানাইকে গ্রেফতার করে। পুলিশকে দেয়া জবানবন্ধিতে কানাই জানায়, সে জয়নবকে চকোলটের প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে জয়নবকে মারধর করে জোরপূর্বক ধর্ষণের পর গলাটিপে তাকে হত্যা করে। পরে জয়নবের মরদেহ বাড়ির পার্শ্ববর্তী বাঁশঝাড়ে ফেলে আসে।
মামলার আইনজীবী সৈয়দ মেরাজুল ইসলাম জানান, নৃশংসভাবে জয়নব হত্যাকান্ডের ঘটনায় আসামী কানাইয়ের জবানবন্দির প্রেক্ষিতে আদালত তাকে ফাঁসির আদেশ দিয়েছে। এতে আমরা ন্যায় বিচার পেয়েছি। এ রায়ে বাদীপক্ষের লোকজন সন্তুষ্ট।
ব্রাহ্মণবাড়িয়া আদালতের (পরিদর্শক) দিদারুল আলম জানান, শিশু ধর্ষণের ঘটনায় আদালত একজনকে ফাঁসির রায় দিয়েছে। দন্ডপ্রাপ্তকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট