,

উখিয়ায় পৃথক ঘটনায় রোহিঙ্গাসহ দুজন নিহত

news-image

উখিয়া(কক্সবাজার)প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসও ‌দু’পক্ষের গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছে। অপরদিকে গলায় ফাঁস লাগিয়ে এক যুবকের আত্মহত্যা করেছে বলে জানা গেছে। আজ সোমবার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ও উখিয়ার পূর্ব দরগাহবিলের এ ঘটনা ঘটে।

নিহতরা হলো উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প -১০ এর ব্লক এফ/১৪ সিরাজ হোসেনের ছেলে ইমান হোসেন(১৮)। অপরজন উখিয়ার পূর্ব দরগাহবিলের ঠাণ্ডা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম(২৮) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, আজ সোমবার সকাল ৮টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-০৮ ওয়েষ্টে এ /,১৪,১৫ ব্লকে আরসা ও আর এস ও দের মধ্যে গোলাগুলি হয়। গোলাগুলিতে উভয় গ্রুপের মধ‍্যে ২০/২৫ রাউন্ড ফায়ার হয় । এ ঘটনায় ইমান হোসেন (১৮)আর এস ও সদস্য গুলি বিদ্ধ হয়ে আহত হয়। রোহিঙ্গারা তাদেরকে উদ্ধার করে ক্যাম্প ০৯ এর আই এম ও হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ইমান হোসেন মারা যান।

অপরদিকে, উখিয়ার পূর্ব দরগাহবিল জাহাঙ্গীর আলম নামের এক যুবক গত রোববার রাত অনুমান ১০টার দিকে খাওয়া দাওয়া শেষে স্ত্রী ও এক মেয়ে সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। এরপর রাতে যেকোন সময় সকলের অজান্তে নিজ ঘর হতে গোপনে বের হয়ে যায়। আজ সকাল অনুমান ০৬টার দিকে তাহার পূর্ব-উত্তর পাশে অনুমান ১৫০ গজ দূরে একটি আম বাগানে স্থানীয় লোকজন তাহার লাশ জুলন্ত অবস্থায় দেখতে পান। প্রাথমিকভাবে জানা যায় যে, তিনি একজন মানসিক রোগী ছিলেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী জানান, রোহিঙ্গা ক্যাম্প সহ উখিয়া পূর্ব দরগাহবিলের পৃথক ঘটনায় দু’জন নিহত হয়েছে। নিহতদের লাশ দুটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয় বলে ওসি জানায়।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর