,

ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

news-image

নিজস্ব প্রতিবেদক,ময়মনসিংহ : আইনজীবীকে মারধরের অভিযোগে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এনামুল কবিরকে বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমানের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ময়মনসিংহ রেঞ্জর অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরের বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড, শিষ্টাচারবহির্ভূত কার্যকলাপের অভিযোগে বিভাগীয় মামলা করার প্রস্তাব পাওয়া গেছে। তাকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা আবশ্যক ও সমীচীন বিবেচিত হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ডিআইজি এনামুল কবির সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮-এর বিধি ১২(১) অনুযায়ী গত ১৮ জুন থেকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত থাকবেন।

এর আগে গত ১৫ জুন ময়মনসিংহ আইনজীবী সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি এনামুল কবিরকে বরখাস্তের দাবি করেছিলেন সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। ওই সংবাদ সম্মেলনে সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে অ্যাডভোকেট বাবুল বলেন, অ্যাডভোকেট আশিকুর রহমান ১৪ জুন দুপুর আড়াইটায় একটি অভিযোগের বিষয়ে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এনামুল কবিরের কক্ষে গেলে তিনি শুনানি গ্রহণ করেন। একপর্যায়ে ওই আইনজীবীর উদ্দেশে অতিরিক্ত ডিআইজি ‘তুই ঘাড় বাঁকা করে দাঁড়িয়েছিস কেন?’ বলে তাকে চড়-থাপ্পড় দেন। পরে উত্তেজিত হয়ে কনস্টেবলের মাধ্যমে রড এনে বেধড়ক মারধর করেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট