,

লিচুর প্রলোভনে শিশু ধর্ষণ, সেই ‘ভণ্ডপীর’ গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : কুমিল্লার দেবিদ্বারে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ‘ভণ্ডপীর’ ইকবাল শাহ সুন্নি আল কাদেরীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় রোববার রাতে রাজধানীর মিরপুর থেকে ইকবাল শাহ সুন্নি আল কাদেরীকে গ্রেপ্তার করেছে র‍্যাবের একটি দল।

আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানান খন্দকার আল মঈন।

উল্লেখ্য, গত ২ জুন দুপুর ১২টার দিকে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে লিচু দেওয়ার কথা বলে নিজের আস্তানায় নিয়ে ধর্ষণ করেন ‘ভণ্ডপীর’ ইকবাল। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা করেন।

শিশুটির মা বলেন, এলাকার একটি চক্র এ বিষয়ে তাকে মামলা না করতে চাপ দিয়ে যাচ্ছিল। তারা চেয়েছিল এ ঘটনার মীমাংসা করতে। পরে তিনি ৬ জুন রাতে দেবিদ্বার থানায় মামলা করেন।

এরপরই আস্তানা ছেড়ে পালিয়ে যান ‘ভণ্ডপীর’ ইকবাল। তিনি দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ বলছে, ডাক্তারি পরীক্ষায় ওই শিশুটিকে ধর্ষণের আলামত মিলেছে।

স্থানীয়রা জানান, ইকবাল শাহ নিজেকে পীর দাবি করে দীর্ঘ ২০ বছর ধরে নিজ বাড়িতে ‘সাইচাপাড়া দরবার শরীফ’ নাম দিয়ে আস্তানা দিয়েছেন। তারা অভিযোগ করে বলেন, দরবার শরিফের নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন ‘ভণ্ডপীর’ ইকবাল। বাড়িতে প্রায়ই গাঁজার আসর বসাতেন তিনি। মাঝেমধ্যে ওরশ করতেন। সেখানে নারীদের নিয়ে অসামাজিক কাজ চলতো। তার এসব কাজে সহায়তা করতো স্থানীয় একটি প্রভাবশালী চক্র। তাই তার অসামাজিক কর্মকাণ্ডে কেউ প্রতিবাদ করত না।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর