,

আওয়ামী লীগ-ছাত্রলীগের ৩ নেতা বহিষ্কার

news-image

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা : জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার তাদের বহিষ্কার করা হয়।

যাদের বহিষ্কার করা হয়েছে তারা হলেন- হত্যা মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এমডি রাকিব বিল্লাহ,বাবুর ছেলে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফাহিম ফয়সাল রিফাত।

গত ১৪ জুন বুধবার রাতে সাংবাদিক নাদিমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাদিম। হামলার সঙ্গে মাহমুদুল আলম বাবু,তার ছেলে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফাহিম ফয়সাল রিফাত ও উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিব বিল্লাহ রাকিব জড়িত বলে অভিযোগ ওঠে।

শুক্রবার রাতে বাবুকে ও শনিবার বিকালে রাকিব বিল্লাহকে দল থেকে বহিষ্কার করে উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল স্বাক্ষরিত পত্রে তাদের বহিষ্কার করা হয়। আজ বিকেলে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফাহিম ফয়সাল রিফাতকে বহিষ্কার করে জেলা ছাত্রলীগ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট