,

জালে ধরা পড়লো সাড়ে ৩ কেজির ইলিশ

news-image

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন খাপড়াভাঙ্গা নদীতে জেলেদের জালে ধরা পড়লো সাড়ে তিন কেজি ওজনের একটি ইলিশ। যা ৮ হাজার ৫৭৫ টাকায় বিক্রি করা হয়।

শুক্রবার (১৬ জুন) সকালে কলাপাড়া উপজেলার আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটিকে আফজাল মাঝি নামের এক জেলে নিয়ে আসেন। সাগর ফিস নামের আড়ত থেকে ইলিশটি কিনে নেন ব্যবসায়ী ফেরদৌস কাজী নামের এক ব্যবসায়ী।

খোঁজ নিয়ে জানা যায়, বঙ্গোপসাগর এলাকায় ৬৫ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা চলছে তবে নদী মোহনাগুলো উন্মুক্ত থাকায় সেখানে চষে বেড়াচ্ছেন জেলেরা। খাপড়াভাঙ্গা নদীতে মাছ ধরতে গেলে আফজাল মাঝির জালে মাছটি ধরা পড়ে।

আফজাল মাঝি বলেন, একসময় এ রকম মাছ আমরা প্রায়ই ধরতাম। কিন্তু এখন এত বড় মাছের দেখা মেলে না এ নদীতে। বর্তমানে সাগরে কোনো জেলে না থাকায় এসব ইলিশ নদীতে আসছে।

ক্রেতা ফেরদৌস কাজী বলেন, এতবড় মাছ এ বন্দরে এখন খুব কম দেখা মেলে। তাই আমি নিলামের মাধ্যমে কিনে বিক্রির জন্য ঢাকা পাঠিয়েছি। আশা করছি ভালো একটা দামে বিক্রি করতে পারবো।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জাগো নিউজতে বলেন, সমুদ্রে ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলায় সামুদ্রিক মাছগুলো বিভিন্ন সময় নদী মোহনাগুলোতে আসে। তাই এখন নদীতে ইলিশের দেখা মিলছে। সরকারের দেওয়া নিষেধাজ্ঞার ফলে এখন ইলিশের আকৃতি বড় হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর