,

মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু, দগ্ধ ৪

news-image

মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও চার বাংলাদেশি। বৃহস্পতিবার (১৫ জুন) ভোরে সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু বাঙ্গির তামান ইন্ডাস্ট্রি সোলেমানের একটি ছাপাখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

সেলাঙ্গর রাজ্যের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) সহকারী অপারেশন ডিরেক্টর মোহামাদুল এহসান মোহাম্মাদ জেইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোর ৪টা ১৪ মিনিটে ফোনে আগুন লাগার খবর পান। এরপর বান্ডারবারু বাঙ্গি ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি), কাজাং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি), সেমেনিহ ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি) এবং সেরদাং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি) থেকে ৩৬ জন কর্মকর্তা-কর্মী দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

আগুন নিয়ন্ত্রণে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, আগুন লাগার পর বাংলাদেশি ছয় শ্রমিক ওই কারখানায় আটকা পড়েন। তাদের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হলেও দুজন ঘটনাস্থলেই মারা যান। তবে তাদের পরিচয় জানায়নি পুলিশ।

হাসপাতালে দগ্ধদের চিকিৎসা চলছে। পরবর্তী পদক্ষেপের জন্য দুজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোহামাদুল এহসান মোহাম্মাদ জেইন বলেন, ছাপাখানাটি ৬০/৮০ বর্গফুট আয়তনের। এতে বায়ু চলাচলের পর্যাপ্ত জায়গা ছিল না। এ কারণে আগুন লাগার পর ধোঁয়ায় নিশ্বাস নিতে না পেরে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

পরে দমকল কর্মীরা ভোর ৪টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ জানার চেষ্টা চলছে। ঘটনা তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট