,

কুমিল্লায় কাভার্ডভ্যান-পিকআপের সংঘর্ষ, নিহত বেড়ে ৪

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

সোমবার (১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউনিয়নের লালবাগ এলাকার আলী আহমেদের ছেলে পিকআপচালক মোরশেদ আলম (২৪), শাহআলমের ছেলে মো. সাকিব (১৫), মোহন মিয়ার ছেলে মো. সৈকত, ভোতা মিয়ার ছেলে মো. ফয়সাল (২১)।

ওসি দেবাশীষ চৌধুরী বলেন, রোববার (১১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে সদর দক্ষিণ উপজেলার জোড়কানন এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে পিকআপভ্যান এবং কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে খোলা পিকআপে থাকা ১৫ জন আহত হন। খবর পেয়ে সদর দক্ষিণ থানা পুলিশ, কুমিল্লা হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজে অংশ নেয়। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিকআপচালক মোরশেদ এবং সৈকতকে মৃত ঘোষণা করেন। বাকী ১০ জনের মধ্যে পাঁচজনকে আইসিইউতে রাখা হলে তাদের মধ্যে সাকিব এবং ফয়সালকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়। রাত ১১টার দিকে ঢাকা নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। এছাড়া বাকী আহতদের কুমিল্লা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস ঘোষ ঢাকা পোস্টকে বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সঙ্গে দেখা করে এসেছি। আহতদের উপজেলা প্রশাসনের তদারকিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

এনআইডি সংশোধনে বড় অগ্রগতি

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

আইনশৃঙ্খলা অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এনসিপির গণবিক্ষোভ শুক্রবার

দরজা ভেঙে ঘরে ঢুকে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকে

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া

গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, সাড়ে পরে নিয়ন্ত্রণে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬