,

বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

news-image

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : মীরসরাইয়ে খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসা একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বনবিভাগ। শনিবার বিকালে পাহাড়ি জনপদ করেরহাট বনবিট এলাকায় এই লজ্জাবতী বানরকে অবমুক্ত করেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের করেরহাট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. জসীম উদ্দিন এলাহী ও স্টেশন অফিসার শিবু দাশ।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের লক্ষ্মীছড়া বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনের পাশে এলাকাবাসী বিরল প্রজাতির এই বানরটিকে দেখতে পেয়ে আটক করে বনবিভাগকে খবর দেন। খবর পেয়ে রাত বারোটায় রেঞ্জ কর্মকর্তাসহ একটি টিম দ্রুত সেখানে গিয়ে বিরল প্রজাতির লজ্জাবতী বানরটিকে উদ্ধার করেন। পরে বনবিট এলাকার গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়।

করেরহাট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. জসীম উদ্দিন এলাহী বলেন, বিরল প্রজাতির বানরটি একটি লজ্জাবতী বানর। এটি ‘লাজুক বানর’ হিসেবেও পরিচিত। আবার ‘বেঙ্গল স্লো লরিস’ নামেও ডাকা হয়। বণ্যপ্রাণীর অভয়ারণ্য ধ্বংস হওয়াসহ বৈশ্বিক উষ্ণায়ণের কারণে হরিণ, অজগর সাপ ও বানরসহ বিভিন্ন বণ্যপ্রাণী খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর