,

মানিকছড়িতে কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

news-image

খাগড়াছড়ি প্রতিনিধি : মানিকছড়ি উপজেলার গাড়িটানা এলাকায় দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে মানিকছড়ি উপজেলার গাড়িটানা এলাকায় কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সাড়ে সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন অটোরিকশাচালক লেদু ওরফে বাছা মিয়া (৩৫) এবং যাত্রী আম ব্যবসায়ী মো. মোতালেব (৪৫) নিহত হয়েছে।

নিহত দুজনেই চট্টগ্রামের হাটহাজারীর মুনিয়া পুকুরপাড় এলাকার বাসিন্দা। বাছা মিয়া মাহবুব আলমের ও মো. মোতালেব বাদশা মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার সকালে উপজেলার তিনটহরী বাজার থেকে ব্যবসায়ী মো. মোতালেব হোসেন আম কিনে সিএনজি চালিত অটোরিকশা করে চট্টগ্রামে যাচ্ছিলেন। অপরদিকে কাভার্ড ভ্যানটি মানিকছড়ি আসছিল। পথে গাড়িটানা এলাকায় দুটি গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনচারুল করিম বলেন, খবর পেয়ে পুলিশ গাড়ি দুটি জব্দসহ মরদেহ উদ্ধার করেছে। কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর