,

১০০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন

news-image

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় পাওনা ১০০ টাকার জন্য বন্ধুর হাতে খুন হলেন আরেক বন্ধু। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল সাদারপাড়াতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মঈনুদ্দিন (১৮)। সে ওই এলাকার দিল মোহাম্মদ সাদারের ছেলে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত মারুফ পলাতক রয়েছেন।

নিহতের চাচাতো বোন নাদিয়া জানান, মঈনুদ্দিন একটি দোকান থেকে ১০০ টাকা ধার নিয়ে মারুফকে দিয়েছিল। কিন্তু সে তা সময়মত ফেরত না দেওয়ায় তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। একপর্যায়ে আজ মঈনুদ্দিনকে একা পেয়ে মারুফ মারধর করে। এতে ঘুষি লেগে মঈনুদ্দিন মাটিতে লুটিয়ে পড়ে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, ‘নিহত মঈনুদ্দিন ও মারুফ সম্পর্কে চাচা-ভাতিজা। তারা একে অপরের বন্ধুও। ৭-৮ দিন ধরে মারুফের সঙ্গে যোগাযোগ করা ছেড়ে দেন মঈনুদ্দিন। আজ সকালে মঈনুদ্দিনকে পুকুরঘাটে একা পেয়ে মারধর করেন মারুফ। এক পর্যায়ে অণ্ডকোষে ঘুষি লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় স্থানীয়রা মঈনুদ্দিনকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ মর্গে পাঠানো হয়। পাশাপাশি অভিযুক্ত মারুফকে গ্রেপ্তারে পুলিশের টিম অভিযান শুরু করেছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর