,

হেফাজতের সিনিয়র নায়েবে আমির আল্লামা ইয়াহইয়া আর নেই

news-image

অনলাইন ডেস্ক : হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল শুক্রবার রাতে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বিষয়টি নিশ্চিত করে হুজুরের ব্যক্তিগত সরকারি মাওলানা হাবিব আনোয়ার বলেন, আজ শনিবার বাদ মাগরিব হাটহাজারী মাদ্রাসার মাঠে হুজুরের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে কওমি অঙ্গনে শোকের ছায়া মেনে এসেছে।

জানা গেছে, বৃহস্পতিবার আল্লামা ইযাহইয়ার অসুস্থতা বেড়ে যাওয়ায় হাটহাজারী মাদ্রাসা থেকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে আল্লামা ইয়াহইয়ার অবস্থার আরও অবনতি হলে তাকে গভীরভাবে পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নিয়ে যান চিকিৎসকরা।

আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া গত প্রায় দুই মাস ধরে অসুস্থ ছিলেন। তিনি বয়সজনিত নানা রোগসহ কোমর ব্যথা, হাইপ্রেশার ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত কয়েক মাস ধরে তিনি রাজধানীর ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

প্রসঙ্গত, আল্লামা ইয়াহইয়া ১৯৪৭ সালে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার অন্তর্গত আলমপুর গ্রামের কাজী সালেহ আহমদ বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিগত ২০২১ সালের ৮ সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর