,

গানের আসরে গায়িকাকে গুলি

news-image

বিনোদন ডেস্ক : গানের আসরে গুলিবিদ্ধ হয়েছেন জনপ্রিয় ভোজপুরি কণ্ঠশিল্পী নিশা উপাধ্যায়। গত মঙ্গলবার ভারতের বিহারের সরন জেলার সেনদুরবা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও ভাইরাল হলে গতকাল বৃহস্পতিবার তা সামনে আসে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, সেনদুরবা গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে আনন্দ উদ্‌যাপন করতে উপস্থিত দর্শক গুলিবর্ষণ করছিল। এতে হঠাৎ করে গুলি এসে লাগে নিশার শরীরে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, গায়িকার বাম উরুতে গুলি লেগেছে। বিহারের রাজধানী পাটনার এক বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। আপাতত তিনি বিপদমুক্ত আছেন।

জনতা বাজার থানার কর্মকর্তা নাসিরুদ্দিন খান বলেন, ‘এখনো কোনো অভিযোগ করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আমরা জানতে পারি ঘটনাটির ব্যাপারে, এর তদন্ত চলছে।’

বিহারের শিল্প ও সংস্কৃতি মন্ত্রী জিতেন্দ্র কুমার রাই বলেন, ‘সাংস্কৃতিক অনুষ্ঠানে গুলি চালানো বেআইনি। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট