,

পৃথিবীর বুকে বিশাল গর্ত খুঁড়ছে চীন

news-image

অনলাইন ডেস্ক : পৃথিবীর পৃষ্ঠে ১০ হাজার মিটার বা ৩২ হাজার ৮০৮ ফুট গভীর গর্ত খোঁড়ার কাজ শুরু করেছে চীন। আর এই গর্তকে ঘিরেই তৈরি হয়েছে চাঞ্চল্য।

ভূপৃষ্ঠ বা ভূত্বকের গভীরতা ৫ হাজার মিটার থেকে ৫০ হাজার মিটার হয়ে থাকে। ভূপৃষ্ঠ থেকে ভূ-কেন্দ্রের গভীরতা ৬ হাজার কিলোমিটার।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া বলছে, খনিজ ও জ্বালানিসম্পদ শনাক্ত করার পাশাপাশি ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিগুলো মূল্যায়ন করতে তারা এ উদ্যোগ নিয়েছে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার সকালে চীন তার প্রথম বেসামরিক নভোচারীকে গোবি মরুভূমি থেকে মহাকাশে পাঠায়।

ভূমিতে সরু খাদটি ১০টিরও বেশি মহাদেশীয় স্তর বা শিলার স্তর ভেদ করবে, রিপোর্ট অনুসারে, এবং পৃথিবীর ভূত্বকের ক্রিটেসিয়াস সিস্টেমে পৌঁছে যাবে, যা প্রায় সাড়ে ১৪ কোটি বছর বছর আগের বৈশিষ্ট্যযুক্ত শিলা দিয়ে গঠিত।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২০২১ সালে দেশের নেতৃস্থানীয় বিজ্ঞানীদের উদ্দেশে দেওয়া ভাষণে পৃথিবী গভীরে অন্বেষণে জোর দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

খনিজ তেলে সমৃদ্ধ জিনজিয়াং প্রদেশে এ গভীর গর্ত খোঁড়ার কাজ করছে প্রশাসন। এ প্রকল্পে বেইজিং সফল হলে এটাই হবে পৃথিবীর দ্বিতীয় গভীরতম গর্ত।

এর আগে, রাশিয়ায় ৪০ হাজার ২৩০ ফুট গভীর এটি গর্ত খোঁড়া হয়েছে। পৃথিবীর ভূগর্ভে খনন চালিয়ে নানা স্তর পেরিয়ে প্রায় ১৫০ কোটি বছর আগের ক্রিটেশিয়াস যুগের পাথর পর্যন্ত নেমে যাওয়ার পরিকল্পনা রয়েছে চীনের। কাজটা যে সহজ নয়, তা মনে করিয়ে দিচ্ছেন দেশটির বিজ্ঞানীরা। তাদের দাবি, এই কাজ যেন দুটি সরু স্টিলের তারের ওপর দিয়ে বড় ট্রাক চালানোর শামিল। খবর: এনডিটিভি

 

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত