,

গত ৫০ বছরে শ্রেষ্ঠ ৬ অলরাউন্ডার কারা

news-image

স্পোর্টস ডেস্ক : গত ৫০ বছরে ক্রিকেটবিশ্বের শ্রেষ্ঠ ৬ অলরাউন্ডার কারা? জনপ্রিয় ক্রীড়াবিষয়ক গণমাধ্যম ইএসপিএনের একটি অনুষ্ঠানে এমন প্রশ্ন করা হয়েছিল অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার টম মুডিকে। যেখানে তিনি বেছে নিয়েছেন সাবেক ৬ অলরাউন্ডারকে।

মুডির তালিকায় জায়গা পেয়েছেন পাকিস্তানের ইমরান খান, ভারতের কপিল দেব, ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স, ইংল্যান্ডের ইয়ান বোথাম, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবং নিউজিল্যান্ডের স্যার রিচার্ড হ্যাডলি।

ইএসপিএনের সেই অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারও। তিনি উল্লেখ করেছেন, এই ছয় অলরাউন্ডারের মধ্যে একমাত্র ক্যালিস ছাড়া সবাই তাদের ক্যারিয়ার মূলত বোলার হিসেবে শুরু করেছিলেন।

মাঞ্জরেকার বলেছেন, ‘ইমরান, বোথাম এবং হ্যাডলি বোলার হিসেবে শুরু করেছিলেন। তারা সাধারণত আট কিংবা নয় নাম্বারে ব্যাট করতেন এবং সাফল্য দেখিয়ে আস্তে আস্তে ব্যাটিং অর্ডারের উন্নতি ঘটিয়েছেন। একমাত্র ক্যালিস ছাড়া, তারা প্রায় সবাই বোলার হিসেবে যাত্রা করেছিলেন। ক্যালিস একজন স্বীকৃত ব্যাটসম্যান ছিলেন যিনি টপ অর্ডারে ব্যাট করতেন।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট