,

ব্যবসায়ীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম

news-image

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসীদের ধারাল অস্ত্রের আঘাতে মো. এমরানুল হক (৪৫) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১২টায় চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কের বাটাখালী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় সন্ত্রানীরা ওই ব্যবসায়ীর হাত-পায়ের রগ কেটে দেয় এবং মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তার অবস্থা অবনতি হলে রাতেই এমরামুল হককে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

আহত মো.এমরানুল হক চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইজঘোনা এলাকার বাসিন্দা।

আহতের ভগ্নিপতি ও উপজেলা কৃষকলীগের সভাপতি আমির হোসেন আমু বলেন, ‘এমরানুল হক একজন ব্যবসায়ী। গতকাল রাত ১২টায় আমার ভগ্নিপতি পৌরশহর চিরিংগা থেকে ব্যবসায়িক টাকা উত্তোলন করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি বাটাখালী ব্রিজ এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা ৪/৫ জন সন্ত্রাসী তার গতিরোধ করে। এ সময় সে তাদের কথা না শুনে মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে চলে যেতে চাইলে সন্ত্রাসীরা পেছন থেকে ধারাল অস্ত্র দিয়ে জখম করে। এতে সে মাটিতে পড়ে যায়। পরে তাকে মাথায়, হাত ও পায়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং তার সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল নিয়ে পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, স্থানীয় লোকজন এসে এমরানুল হককে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা ভালো না। বিষয়টি চকরিয়া থানা পুলিশকে জানানো হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘একটি ব্যবসায়ীকে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। আমরা বিষয়টি তদন্ত করছি। এটি পারিবারিক বিরোধ নাকি অন্যকোনো বিষয় তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দেয়নি পরিবার। তারপরও আমরা ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছি।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না