,

পতিতাবৃত্তিতে বাধ্য করায় হিজড়াসহ গ্রেপ্তার ৫, উদ্ধার ৪ কিশোরী

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন এলাকায় চাকরির প্রলোভনে আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে এক হিজড়াসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চার কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বিষয়টি নিশ্চিত করেন। এরআগে সোমবার ইছহাক ডিপো টোলপ্লাজার বাইপাস রোডের পাশে এক হিজড়ার ভাসমান ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লা জেলার ভাগুরাপাড়ার কোরবান আলীর সন্তান শ্রাবন্তী হিজড়া (৩৪), গাজীপুর জেলার শ্রীপুর থানার শিমুলতলী এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে আমির হোসেন (৩৫), ভোলা জেলার সদর থানার চর রমেশ এলাকার সিধু মাঝির ছেলে জামাল (৫২), ভোলার সদর থানার আনন্দবাজার ভেলু মিয়ার এলাকার ইয়াছিন বেপারির মেয়ে মিতু আক্তার কাজল (১৯) ও একই জেলার চররমেশ এলাকার মৃত বশির আহমদের ছেলে আব্দুল জলিল (৫৫)।

ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, অসহায়ত্ব ও আর্থ-সামাজিক দুরাবস্থার সুযোগ নিয়ে চাকরি দেয়া ও লালন-পালন করার প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থান থেকে অসহায় কিশোরীদের এনে রাখত তারা। পরে তাদের পতিতাবৃত্তিতে লিপ্ত করার জন্য যৌন নিপীড়ন করতো। গতকাল দুপুরে এমন তথ্যের ভিত্তিতে ইছহাক ডিপো টোলপ্লাজা সংলগ্ন বাইপাস রোডের পাশে শ্রবান্তী হিজড়ার একটি ভাসমান ঘরে অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় শ্রাবন্তী হিজড়াসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তবে মো. নাঈম (২৫) নামে তাদের এক সহযোগী পালিয়ে যায়। এছাড়া ওই ঘর থেকে চার কিশোরীকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার ভিকটিমরা জানায়, শ্রাবন্তী হিজড়া তাদের চট্টগ্রাম শহরের রেলস্টেশন, টাইগারপাস এলাকা থেকে লালন-পালন করার কথা বলে ওই ঘরে এনে আটক রেখে মারধর করতো। এমনকি তাদের পতিাতাবৃত্তিতে বাধ্য করে, পরে খদ্দেরের কাছ থেকে নেওয়া টাকা নিয়ে যায় তারা। গ্রেপ্তারদের বিরুদ্ধে মানপাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

এনআইডি সংশোধনে বড় অগ্রগতি

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

আইনশৃঙ্খলা অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এনসিপির গণবিক্ষোভ শুক্রবার

দরজা ভেঙে ঘরে ঢুকে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকে

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া

গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, সাড়ে পরে নিয়ন্ত্রণে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬