,

কুমিল্লায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাই-বোন নিহত

news-image

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলার আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ভাই-বোন নিহত হয়েছে। দুর্ঘটনায় একই পরিবারের তিনিজনসহ মোট পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে দাউদকান্দি উপজেলার শেখবাড়ি এলাকায় গৌরীপুর-মতলব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন] উপজেলার কাউয়াদি গ্রামের সিরাজ মিয়ার ছেলে আল আমিন (৩৫) ও মেয়ে ছালেহা বেগম (৪৫)। নিহত ছালেহা উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আনু মিয়ার স্ত্রী ছিলেন।

এ দুর্ঘটনায় আহতরা হলেন অটোরিকশার যাত্রী নাজমুল (২৫), তার স্ত্রী রিনা আক্তার (২২), মেয়ে শিশু নুসরাত (৩), অপর যাত্রী রোকসানা (৩০ ) এবং চালক শান্ত (২০)। আহতদেরকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, উপজেলার শেখবাড়ি এলাকায় গৌরীপুর-মতলব আঞ্চলিক সড়কে ঢাকাগামী জৈনপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-জ-১৪-০৩৩৪) এর সঙ্গে বিপরীতগামী সিএনজিচালিত অটোরিকশা (কুমিল্লা-থ-১১-৮৬৫৭) মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অটোরিকশার চালক ও ছয় যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিতবাস ও অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান