,

মোখায় থমকে গেলো রোহিঙ্গা প্রত্যাবাসনের আলোচনা

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারে মোখার তাণ্ডবে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত নেয়ার আলোচনা থেমে গেছে। রোহিঙ্গাদের আদি নিবাস রাখাইনে মোখার আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে অনিশ্চিত হয়ে গেছে প্রত্যাবাসন প্রক্রিয়া।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্তণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, সাইক্লোন মোখায় মিয়ানমারের রাখাইনে অনেক ক্ষতি হয়েছে। তাই মিয়ানমারের প্রতিনিধি দল ঠিক কবে আসবে বা প্রত্যাবাসন কবে শুরু হবে তার তারিখ এখনো ঠিক হয়নি।

তিনি আরও বলেন, গত ৫ মে বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল এবং প্রত্যাবাসনের প্রথম ব্যাচের অন্তর্ভুক্ত ২০ রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু সফর করেন। সরেজমিন রাখাইন সফর শেষে ফিরে এসে রোহিঙ্গারা যে সব অস্পষ্ট বিষয় উল্লেখ করেছেন তা ইতিমধ্যে মিয়ানমারকে জানানো হয়েছে।

সেহেলী বলেন, প্রত্যাবাসনের জন্য নির্বাচিত রোহিঙ্গাদের সঙ্গে নিয়ে আলোচনার জন্য মিয়ানমারের একটি প্রতিনিধি দল মে মাসে বা তার নিকটবর্তী সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবে বলে আশা করা যায়।

তিনি বলেন, প্রথম ব্যাচে প্রত্যাবাসনের জন্য নির্ধারিত রোহিঙ্গাদের ব্রিফ করতে মিয়ানমারের যে দল বাংলাদেশে আসবেন তারা অন্যান্য বিষয়ের পাশাপাশি এ সব বিষয়ে ও আরো তথ্য প্রদান করবেন বলে আমরা প্রত্যাশা করি, যা রোহিঙ্গাদের আস্থা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান