,

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে একজনের মৃত্যু, ১৩ জেলে উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে কালবৈশাখীর কবলে পড়ে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের রত্নসেন দাশের মালিকানাধীন একটি ট্রলার ডুবে গেছে। এতে ১৪ জেলের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিহত জেলের নাম বিশ্বনাথ চন্দ্র দাশ। তিনি নোয়াখালীর হাতিয়া এলাকার বাসিন্দা।

এফবি সাগর নামের ওই ট্রলারের মাঝি হিরা আহমদ বলেন, সোমবার রাতে আলী আকবর ডেইল মৎস্য ঘাট থেকে ১৪ জন মাঝি-মাল্লা নিয়ে মাছ ধরতে যায় ট্রলারটি। মঙ্গলবার দিবাগত রাতে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারটি হঠাৎ ঝড়ের কবলে পড়ে বাতাসের তোড়ে উল্টে যায়। এ সময় অপর জেলেরা সাগরে ছিটকে পড়লেও ট্রলারে আটকে যান জেলে বিশ্বনাথ চন্দ্র দাশ। ট্রলারডুবির সময় আশপাশে থাকা মাছ ধরার ট্রলার এসে ১৩ জেলেকে জীবিত উদ্ধার করে। এ সময় জেলে বিশ্বনাথের সন্ধান পাওয়া যায়নি। পরে বিশ্বনাথের মরদেহ ভাসমান অবস্থায় সাগরে পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকতার কামাল সিকদার জানান, একজনের মরদেহ উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়েছে, ট্রলারটি এখনও নিখোঁজ রয়েছে। ট্রলারের অন্য ১৩ জন মাঝি-মাল্লা সুস্থ আছেন।

কুতুবদিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, বঙ্গোপসাগরে আলী আকবর ডেইল ইউনিয়নের রত্নসেন দাশের মালিকানাধীন একটি ট্রলার দুর্ঘটনায় একজন জেলের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর