,

রুমায় কেএনএফ সন্ত্রাসীদের হামলায় ২ সেনা নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমায় সেনাবাহিনীর টহল টিমের ওপর কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এ সময় সেনাবাহিনীর আরও দুই কর্মকর্তা আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রুমা উপজেলার অন্তর্গত সুংসুংপাড়া সেনা ক্যাম্পের আওতাধীন জারুলছড়িপাড়া এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আইসপিআর।

আইসপিআর থেকে বলা হয়, সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানার খবর পেয়ে গতকাল রুমা উপজেলার অন্তর্গত সুংসুংপাড়া সেনা ক্যাম্পের আওতাধীন জারুলছড়িপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সুংসুংপাড়া আর্মি ক্যাম্পের মেজর মনোয়ারের নেতৃত্ব সেনাবাহিনীর একটি টহল দল সেখানে অভিযান চালায়।

আরও পড়ুন: কেএনএর হামলা বান্দরবানে ৩ সেনাসদস্য হতাহত

দলটি জারুলছড়ি পাড়ার নিকটস্থ পানির ছড়ার কাছাকাছি পৌঁছালে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ও অতর্কিত গুলিবর্ষণ করে কেএনএ সন্ত্রাসীরা। এতে দুইজন অফিসার ও দুই জন সৈনিক আহত হন। তাদের দ্রুত সেখান থেকে উদ্ধার করে হেলিকপ্টারের মাধ্যমে চট্টগ্রামের সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই সৈনিক মারা যান। আহত দুই অফিসার এখনো চিকিৎসাধীন রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার গহীন অরণ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অরাজক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না