,

ঘূর্ণিঝড় মোকায় কক্সবাজারে ২ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত: জেলা প্রশাসক

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : ঘূর্ণিঝড় মোকার তাণ্ডবে কক্সবাজারের ২ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মুহাম্মদ শাহিন ইমরান। এ ছাড়া ঘূর্ণিঝড়ে জেলার আরও ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

আজ রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি এসব তথ্য জানান।

জেলা প্রশাসক মুহাম্মদ শাহিন ইমরান বলেন, ঘূণিঝড় মোকার প্রভাবে জেলার অন্তত ২ হাজার ঘরবাড়ি পুরোপুরি ভেঙে গেছে। এ ছাড়া ১০ হাজার ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি জানান, ঘূর্ণিঝড়ে টেকনাফ-সেন্ট মার্টিন দ্বীপে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। শুধু সেন্ট মার্টিন দ্বীপের ১২০০ ঘরবাড়ি পুরোপুরি লণ্ডভণ্ড হয়ে গেছে।

ঘূর্ণিঝড়ে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে বলেও জানিয়েছে জেলা প্রশাসক। তবে এখন পর্যন্ত কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

এনআইডি সংশোধনে বড় অগ্রগতি

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

আইনশৃঙ্খলা অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এনসিপির গণবিক্ষোভ শুক্রবার

দরজা ভেঙে ঘরে ঢুকে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকে

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া

গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, সাড়ে পরে নিয়ন্ত্রণে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬