,

চট্টগ্রামের অধিকাংশ গার্মেন্টস বন্ধ ঘোষণা

news-image

চট্টগ্রাম ব্যুরো : অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে জানমালের নিরাপত্তায় চট্টগ্রামের অধিকাংশ গার্মেন্টস কারখানা আগামীকাল রোববার ছুটি ঘোষণা করা হয়েছে। বাকি কারখানাগুলো পরিস্থিতি বুঝে চালু রাখা বা ছুটির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন কারখানার মালিকরা।

আজ শনিবার দুপুরে চট্টগ্রাম ইপিজেডে রোববার বিদ্যুৎ, পানি ও গ্যাসের সরবরাহ বন্ধ থাকার বিজ্ঞপ্তি দিয়েছে।

চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক মো. আব্দুস সোবহান আমাদের সময়কে বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার প্রভাবে এলএনজি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ইপিজেডের অভ্যন্তরীণ ৭২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনও বন্ধ হয়ে গেছে। এরপর কিছু কারখানার শিপমেন্ট শিডিউলের কারণে নিজস্ব জেনারেটরের মাধ্যমে কারখানা চালু রাখবে। যদিও ইপিজেডের অর্ধেকের বেশি কারখানা রোববার ছুটি ঘোষণা করেছে।’

আজ রাতে বিজিএমইএর সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, ‘সংগঠনের সদস্যভুক্ত ২৪৭টি কারখানায় যোগাযোগ করা হয়েছে। যেসব কারখানায় অর্ডার কম তাদের ছুটি দিতে অনুরোধ করেছি। এছাড়া ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে আজকের (শনিবার) মধ্যে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেছিলাম। যতটুকু মনে হচ্ছে, শিপমেন্ট ঝামেলা নেই এমন বেশির ভাগ কারখানা কাল বন্ধ থাকবে।’

বিকেএমইএ পরিচালক গাজী মোহাম্মদ শহীদ উল্লাহ বলেন, ‘কারখানা ও শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে বিকেএমইএ সদস্যদের অধিকাংশ কারখানা আগামীকাল বন্ধ থাকবে। অন্যরাও সকালের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে।’

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর