,

উত্তাল সমুদ্র, ‘মোখা’ দেখতে সৈকতে পর্যটকদের ভিড়

news-image

অনলাইন ডেস্ক : উপকূলের দিকে ধেয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’। এর ফলে স্বাভাবিকভাবেই উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। তবে ‘মোখা’ দেখতে কক্সবাজার সমুদ্রসৈকতে ভিড় করছে পর্যটকরা।

আজ শনিবার বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় দেখা যায়, স্বাভাবিকের চেয়ে বড় ঢেউ আঁচড়ে পড়ছে। সাগরের গর্জনও ভয়ানক। তার বুকে যে শক্তিশালী ঘূর্ণিঝড় বাসা বেঁধেছে তা সহজেই অনুমান করা যাচ্ছে।

এদিকে, সমুদ্র উত্তাল থাকলেও সৈকতে পর্যটকের ভিড় দেখা যায়। কেউ কেউ আগে থেকেই কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় এলেও অনেকেই এসেছেন ঘূর্ণিঝড় ‘মোখা’ সৃষ্টির পর। তাদের অনেকেই বলছেন, শুধুমাত্র ‘মোখা’ দেখার জন্যই এসেছেন সমুদ্রসৈকতে।

এদিকে, আজ রাতে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ (১৬ নম্বর) বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপকূলের আরও কাছে চলে এসেছে ‘মোখা’। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে এর বাতাসের গতি ২০০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর। ছবি: এস এম তামান্না

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও আরও ঘণীভূত হয়ে একই এলাকায় (১৬.৯° উত্তর অক্ষাংশ এবং ৯০.৬° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি আজ সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬২৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘মোখা’ কোথায়, দেখুন সরাসরি

এতে আরও বলা হয়, ঘূর্ণিঝড় আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে আগামীকাল রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে। আজ মধ্যরাত নাগাদ চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর