,

শিক্ষক হত্যা মামলায় ৬ জনের ফাঁসির আদেশ

news-image

নিজস্ব প্রতিবেদক,কুমিল্লা : কুমিল্লায় আলোচিত শিক্ষক হত্যা মামলায় ৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। কুমিল্লা আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. নয়ন, কামাল, মিঠুন, জামাল, মো. ইলিয়াছ ও জাকির হোসেন। তারা কুমিল্লা আদর্শ সদর উপজেলার পোচাইতলী গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন জামাল, ইলিয়াস ও জাকির হোসেন। অন্যদিকে, নয়ন, কামাল ও মিঠুন পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৮ আগস্ট জমি নিয়ে বিরোধে বারপাড়া সিটি স্কুলের শিক্ষক জাহিদুল আজমকে হত্যা করা হয়। তিনি শহরের বারপাড়া এলাকার বাসিন্দা। এ জাহিদুলের বাবা এ কে এম ফারুক আজম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর