,

চট্টগ্রামে টায়ারের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকার টায়ার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রেণে আসে।

আজ শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে দেওয়ানহাট ব্রিজের নিচে একটি গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া।

তিনি বলেন, ‘দেওয়ানহাট ব্রিজের নিচে একটা টায়ারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আমাদের ১২টি ইউনিট কাজ করে। প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।’

আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

এদিকে, রেললাইনের পাশের অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িকভাবে ট্রেন বন্ধ থাকলেও তা স্বাভাবিক হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার জাফর আলম।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর