,

জোড়া খুন: চার আসামি রিমান্ডে

news-image

নিজস্ব প্রতিবেদক,লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের বশিকপুরে জোড়া খুনের মামলায় চার আসামির জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার দুপুরে জেলা চিফ জুডিশিয়াল আদালতের বিচারক ভিক্টোরিয়া চাকমা এ আদেশ দেন। এর আগে আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের আসামিরা হলেন- মনির হোসেন রুবেল, ইসমাইল হোসেন, সবুজ ও আজিজুল ইসলাম বাবলু। দত্তপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

জোড়া খুনের ঘটনায় জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বশিকপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে শীর্ষ সন্ত্রাসী আবুল কাশেম জেহাদিসহ ১৮ জনের নাম উল্লেখসহ ৩৩ জনের নামে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর