,

রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৪

news-image

নিজেস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র, গোলাবারুদ ও ওয়াকিটকি উদ্ধার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় নারীসহ ৪ জনকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ১৪ এপিবিএনের অধিনায়ক, পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. জামিল হাসান এসব তথ্য জানান।

আটককৃতরা হলেন ক্যাম্প-২-এর বি-ডাব্লিউ ব্লকের মৃত মোহাম্মদ সৈয়দের ছেলে মো. জোবায়ের (২০), ক্যাম্প-৫ এর ডি-৮ ব্লকের জোবায়ের আহমদের মেয়ে মোসা বিবি (১৬), মৃত সালেহ আহমদের স্ত্রী জামিলা বেগম (৪৮), ক্যাম্প-৬ এর ডি-৮ ব্লকের মৃত কামাল হোসেনের ছেলে নুর মোহাম্মদ (২৫)।

আটককৃতদের কাছ থেকে ৪টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ৩০টি চায়না রাইফেলের গুলি, ২৭টি পিস্তলের গুলি, ৫টি শটগানের কার্তুজ, ৩টি খালি ম্যাগজিন, ৪টি ওয়াকিটকি, ৫টি মোবাইল ও ১টি চাকু উদ্ধার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

মো. জামিল হাসান বলেন, গোপন সংবাদে জানা যায় ক্যাম্প-৭ এ ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে অপরাধ সংঘটিত করার পরিকল্পনা করছে। ওই সংবাদে গতকাল বৃহস্পতিবার রাতে ক্যাম্পে অভিযান চালানো হয়। এ সময় এপিবিএন সদস্যদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করে।

তিনি বলেন, ঘটনাস্থলে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়। পরে সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত করে শুক্রবার সকাল ৭টায় নারীসহ ৪ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর