,

দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ ভিড়ল মাতারবাড়িতে

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের মাতারবাড়ি সমুদ্র বন্দরের জেটিতে দেশের ইতিহাসে সবচেয়ে বড় পণ্যবাহী জাহাজ এমভি অউসু মারো ভিড়েছে। আজ মঙ্গলবার দুপুরে মাতারবাড়ি বন্দরে এসে পৌঁছায় জাহাজটি।

জাহাজটি মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে এসেছে। এটি ২৩০ মিটার দীর্ঘ ও গভীরতা ১৪ মিটার।

বন্দর সূত্রে জানা গেছে, মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ৮০ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে কক্সবাজারের মাতারবাড়ি সমুদ্র বন্দরের জেটিতে এসে ভিড়েছে পণ্যবাহী জাহাজ এমভি অউসু মারো। এটিই দেশের বন্দরে নোঙর করা সব চেয়ে বড় পণ্যবাহী জাহাজ।

চলতি মাসের ১৩ এপ্রিল ইন্দোনেশিয়া থেকে ৮০ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি।

এদিকে, বন্দর হিসেবে গড়ে ওঠার আগেই মাতারবাড়িতে ১১২টি জাহাজ ভিড়েছে। মূলত এসব জাহাজে বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি এসেছিল। এবারই প্রথম নিয়ে আসা হলো বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের কয়লা।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর